শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মুগদা ও বংশালে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

রাজধানীর মুগদা ও বংশালে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। আজ রোববার রাত ১০ টার দিকে শিশুদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বংশাল থেকে আসা শিশুর স্বজনরা জানায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। একই এলাকায় এক শিক্ষিকার বাসায় পড়তে যায় ওই শিশু। শিক্ষিকা বাসায় না থাকায়, শিক্ষিকার ছেলে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করে শিশুর স্বজনরা।

এদিকে মুগদার মান্ডা এলাকায় চার বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। শিশুর স্বজনরা জানায়, প্রতিবেশী বাবু (১৪) নামের এক কিশোর শিশুটিকে ধর্ষণ করে। পরে বাড়ির মালিক দিনভর সমঝোতা করার চেষ্টা করেন। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া জানান, ধর্ষণের শিকার হয়েছে বলে ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করায় তাদের  স্বজনরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451