শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামপাল প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল পালন করা হবে। এমন ঘোষণাই দিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্যসচিব আনু মুহাম্মদ।

শনিবার বিকেলে রামপাল প্রকল্প বাতিলের প্রতিবাদে মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

আনু মুহাম্মদ বললেন, ‘সরকার রামপাল প্রকল্প থেকে সরে না আসা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারপরও সুন্দরবন ধ্বংসের কার্যক্রম থেকে সরে না এলে প্রকল্পবিরোধী এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেবে।’

এ অর্থনীতিবিদ বলেন, ‘আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সুন্দরবন রক্ষায় এবং রামপাল প্রকল্প বাতিল দিবস পালন করবে জাতীয় কমিটি। এছাড়া ২৬ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ করার মধ্য দিয়ে দাবি দিবস পালন করা হবে।’

তিনি বলেন, ‘রামপালবিরোধী আন্দোলন শুধু বাংলাদেশে নয় ভারতের ৪৩টি সংগঠন এ প্রকল্প বাতিলের দাবিতে সমর্থন দিয়েছে। ৭ জানুয়ারি বিশ্ব প্রতিবাদ দিবস পালিত হবে। ভারত-বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রতিবাদ দিবস পালিত হবে। এরপরও সরকার এ প্রকল্প থেকে সরে না এলে ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস সর্বাত্মক ধর্মঘট ও হরতাল পালন করা হবে।ভ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451