মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রকে রক্তাক্তের চক্রান্তে বেপরোয়া চালক : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদ:

বিএনপি-জামায়াত রাজনীতির নামে মানুষ ও গাড়ি পুড়িয়ে দেশের গণতন্ত্র রক্তাক্ত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মোটরচালক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মোটরচালক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন দেশের গণতন্ত্র ও সহিংস রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। তিনি অভিযোগ করেন, বিগত দিনে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র রক্তাক্ত করেছে বিএনপি-জামায়াত।

সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত চলছে। এই চক্রান্ত যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, যারা নির্বাচনে না এসে ভুল করেছে- আজ তারা ওই বেপরোয়া চালকের মতো রাজনীতির বেপরোয়া চালক হয়ে গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত করছে।’

‘দেশের গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত হয়নি’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আত্মবলিদান দিয়েছে, সেই গণতন্ত্র স্বৈরাচার থেকে মুক্তি পেলেও বিপদ থেকে মুক্তি পায়নি। গণতন্ত্র স্বৈরাচারমুক্ত কিন্তু এখনো বিপদমুক্ত নয়।’

এদিকে শিল্পকলা একাডেমিতে ঋষিজ শিল্পগোষ্ঠির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451