শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘উনি কামরুলের পোলার বাসাই বসে আছেন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নেতাদের বাসায় গিয়ে কথা বলার পরামর্শ উপেক্ষা করায় খালেদা জিয়ার সমালোচনা করে আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘উনি গুলশানে কামরুলের পোলার বাসায় বসেই আছেন’।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভাসানী অনুসারী পরিষদ’ এ আলোচনা সভা আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান আমার বাসায় ১১বার গেছেন। আমিও খালেদা জিয়ার বিশেষ আমন্ত্রণে বেশ কয়েকবা তার বাসায় গিয়েছি। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, আপনি ড. কামাল হোসেনের বাসায় যান। বি চৌধুরীর বাসায় যান। আ স ম আব্দুর রবে বাসায় যান। জাফরউল্লাহ চৌধুরীর বাসায় যান। তাদের সঙ্গে কথা বলেন। কেউ যদি কথা বলতে না চায়, আপনি জনগণকে দেখান, আপনার সঙ্গে তারা কথা বললো না। কিন্তু উনি কোথাও যাবেন না। গুলশানে কামরুলের পোলার বাসায় বসেই আছেন।

ক্ষমতার দাপট দেখালে কী পরিণতি হয় তার উদাহরণ দিতে গিয়ে বঙ্গবীর বলেন, একদিন বের হয়ে দেখি রাস্তা বন্ধ। জিজ্ঞেস করলাম কী হয়েছে? আমাকে বলা হলো তারেক রহমান যাচ্ছেন। টানা ৪০মিনিট আমাকে দাঁড় করে রাখা হলো। সেদিন তার বহরে পাজেরো-ই ছিল ২৮টি। আজ তার কী পরিণতি! আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের পরিণতিও অনিবার্য।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ৭ কোটি বাঙালিকে পাকিস্তান সরকার দাবিয়ে রাখতে পারে নি। আজ ১৮ কোটি জনগণকেও আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। সুতরাং আলোচনায় বসুন।

ভাসানী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজ চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রণো, অধ্যাপক দিলারা চৌধুরী, ভাসানী পরিষদের কার্যনির্বাহী সভাপতি ড. জসিম উদ্দিন আহমদ, সাংবাদি মাহফুজ উল্লাহ প্রমুখ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451