রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার সম্পর্কে প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয়নি: মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

গুলশানে বাড়ির মালিকানা সম্পর্কে প্রধানমন্ত্রীকে ‘সঠিক তথ্য’ দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।মামলায় হেরে মওদুদ আহমদ কীভাবে ওই বাড়িতে থাকেন- একনেকের সভায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বুধবার এক সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার সম্পর্কে বলেছেন, সে জন্য আমি ধন্য মনে করছি। কিন্তু প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাকে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে।’

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাবেক এই আইনমন্ত্রী এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রতিবেদন উদ্বৃতি করে মওদুদ আহমদ  বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো জানেন না, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে- এই বাড়ি সরকারের নয়। বাড়িটি একজন বিদেশির। তাদের সঙ্গে বোঝাপড়া হবে। সরকারের এখানে কিছুই করার নেই।’

গত ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে গুলশানের এই বাড়ির নামজারি ও ডিক্রি জারি বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বাড়িতে মওদুদ আহমদ দীর্ঘদিন বসবাস করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451