রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমি যে পথে ছিলাম তা ভুল পথ,আত্মসমর্পণ করা জঙ্গি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

আমি যে পথে ছিলাম তা ভুল পথ। এ পথে শান্তি নেই। আর কেউ এ পথে আসবেন না। এটি ভয়ঙ্কর পথ।  বললেন র‌্যাবের হাতে আত্মসমর্পণ করা জঙ্গি মাসুদ রানা।

বুধবার রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের হাতে আত্মসমর্পণের পর তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, জঙ্গিবাদ কখনো সত্য ও সুন্দরের পথ নয়। এখানে এসে কেউ সঠিক ইসলামের সেবা করতে পারবেনা।  আর যেনো ভুল করে কেউ এ পথে না আসে। এ পথে শান্তি নেই।

তিনি বলেন, স্বাভাবিক জীবন ফিরে পেতে আমি আত্মসমর্পণ করেছি। আমি যে পথে ছিলাম তা ভুল পথ। যারা এ পথে আছেন সবাইকে আহ্বান জানাব আপনারাও ফিরে আসেন।

মাসুদ রানা আরো বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর আমার ছবি প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আমি আত্মগোপনে চলে যাই। পরে র‌্যাবের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যোগাযোগ করলে আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের হাতে আত্মসমর্পণ করে ৩ জঙ্গি। স্বাভাবিক জীবনে ফিরে আসা অন্য ২ জন হলেন-  হাফিজুর রহমান ও আকতারুজ্জামান।

গেলো ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালিনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অনেক জঙ্গি নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপর্যুপরি অভিযানের মুখে কেঁপে উঠেছে জঙ্গিদের ভীত।

এতোদিন যেসব জঙ্গি কঠোর অবস্থানে থেকে হামলার পরিকল্পনা করেছেন এখন তাদেরই অনেকে আত্মসমর্পণ করতে যোগাযোগ করছেন র‌্যাব-পুলিশের সঙ্গে।

এর আগে বগুড়া ও রাজধানীতে ১২জন জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। গেলো ৫ ও ১৮ আক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451