বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কলাবাগানে প্রকৌশলী হত্যায় গৃহকর্মীর ফাঁসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

আদালত সংবাদদাতা:

রাজধানীর কলাবাগানে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমান হত্যা মামলায় গৃহকর্মী নুরুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।

এ ছাড়া মামলার আরেক আসামি লাভলুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নুরুল ইসলাম। পরে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত আসাম লাভলুর রহমান মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নুরুল ইসলামের চাচাতো ভাই। তিনি এ মামলায় শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ মে কলাবাগানের লেক সার্কাস এলাকার বাসা থেকে গোলাম রহমানের (৫৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য শাহানা রহমান তাদের বাড়ির গৃহকর্মী নুরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন।

হত‌্যাকাণ্ডের তিনদিনের মাথায় যশোরের ঝিকরগাছা থেকে নুরুর ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে কলাবাগান থানা পুলিশ তদন্ত করে নুরুল ইসলাম ও লাভলুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451