শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলের পালপাড়ায় দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামে তিনটি বাড়িতে

অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা

ঘটেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে

লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের পালপাড়ার নিরোধপালের গোয়ালঘর ও

পালসজ্জা কাজের ঘর এবং ২টি গরু, পরিতোষ পালের খড়েরপালা এবং প্রফুল্ল

পালের খড়ের পালায় দূর্বত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুনের

উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ি ও

গ্রামের লোকজন ছুটে আসে। গ্রামের লোকজন এসময় আগুন নেভাতে

ফায়ার সার্ভিস কে খবর দেয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের

সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। নিরোধপালের গোয়ালঘর ও

পালসজ্জা কাজের ঘর এবং ২টি গরু, পরিতোষ পালের খড়েরপালা ও প্রফুল্ল পালের

খড়ের পালা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে

নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার,

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া থানার ওসি ঘটনাস্থল

পরিদর্শন করেছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা বলেন,

সাধারণ মানুষের শান্তি বিনষ্টকারীদের কোন ছাড় দেয়া হবে না। আমরা

পালসম্প্রদায় সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করবো। লোহাগড়া থানার ওসি

মোঃ জাহাঙ্গীর আলম জানান,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নড়াইল

জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451