শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আজ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে নারায়াণগঞ্জের নেতাদের সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এর  আগে সন্ধ্যায় গণভবনে যান নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানসহ নারায়ণগঞ্জে কয়েকজন শীর্ষ নেতা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। মূলত ২২ ডিসেম্বর নারায়ণঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র সেলিনা হায়াৎ আইভী পক্ষে সবাইকে কাজ করার জন্য গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল হওয়ায় দ্বন্দ্ব-বিভেদ থাকতেই পারে। তবে নির্বাচনে নৌকার বিজয়ে সবাই এক হয়ে কাজ করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451