শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন কাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাসস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল বুধবার সিলেট যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী কাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। এরপর প্রথমে নগরীর আম্বরখানায় দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করবেন তিনি।

মাজার থেকে প্রধানমন্ত্রী নগরীর উপকণ্ঠে খাদিমনগরে যাবেন এবং সেখানে হযরত শাহ্পরান (র.)-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।  এরপর বিকেলে বিমানের ফ্লাইটে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।

বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তাঁর ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই কর্মসূচি বাতিল করেন।

নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাসসকে জানান, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ২৩ নভেম্বরের সমাবেশ বাতিল করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451