বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারের আশুলিয়ায় দগ্ধ ৭ জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার সাভারের আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নিকাণ্ডে ৪৬ জন দগ্ধ হয়েছে। আহত অন্যদের  স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্ধ্যার পর থেকেই দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা শুরু হয়। এখানে আসা দগ্ধদের বেশির ভাগই নারী। আগুনে প্রায় সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরো জানান, দগ্ধ নারী শ্রমিকদের ২০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘দগ্ধরা আসার পরই আমরা যে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নিয়েছি। সাতজনের অবস্থা বেশি খারাপ। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাব। বাকিদের আমরা পর্যবেক্ষণে রাখব।’

বিকেলে ওই কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও ভেতরে আটকা পড়ে অনেকে।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451