শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় কারখানায় আগুন, দগ্ধ অনেকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এতে কারখানার অন্তত ৩৬ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এই তথ্য জানিয়েছেন।

কারখানার শ্রমিকরা জানান, কালার গ্যাস লাইটার কারখানায় বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো টিনশেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। এলাকাবাসী এ সময় আটজন শ্রমিককে দগ্ধ অবস্থায় কারখানা থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিরাবো বিশমাইল সড়কের যান চলাচল।

এদিকে কারখানার ১৩ জন দগ্ধ নারী শ্রমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

দগ্ধ শ্রমিকদের একজন খাদিজা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ৮০ থেকে ৯০ জন নারী শ্রমিক একসঙ্গে সেখানে কাজ করি।’ এ ঘটনায় দগ্ধ শ্রমিকের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন খাদিজা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451