রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রী বললেন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার প্রয়োজন নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার প্রস্তাবের জবাব দিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

২০১৯ সালে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায়, কেমন হওয়া উচিত, তা নিয়ে ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়ার প্রস্তাব অসাংবিধানিক, অস্বাভাবিক। এ প্রস্তাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে। খালেদা জিয়া এ প্রস্তাবের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে চান। তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান।

ইনু আরো বলেন, খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে এখন নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন। এসব প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। যা কিছু হবে, সংবিধান অনুযায়ী হবে। সংবিধানেই সবকিছু স্পষ্ট করে বলা আছে, কীভাবে নির্বাচন কমিশন গঠন হবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনও হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451