রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন চার মুখপাত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মুখপাত্র দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি ছাড়াও এবার মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির চারজন নেতা।

মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব পাওয়া চার নেতা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

নাম প্রকাশ না করার শর্তে দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানিয়েছেন, প্রধান মুখপাত্র হিসেবে ওবায়দুল কাদেরই দায়িত্ব পালন করবেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে এই চার মুখপাত্রও কথা বলবেন।

মূলত সব বিষয়ে ওবায়দুল কাদেরের কথা বলা সব সময় সম্ভব না হয়ে ওঠায় আরো কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই পদের জন্য ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এ পদে অন্য কোনো নাম না আসায় নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় ওবায়দুল কাদেরের নাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451