শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ডের সিদ্ধান্ত : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কলাকুশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে এ জন্য বিদ্যমান আইনের খানিকটা পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি।

আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতার অগ্রগতি ও উন্নয়ন : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

টেলিভিশন মিডিয়াকে একটি কাঠামোর ভেতরে আনতে ২০১৭ সালের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে সরকারের সঙ্গে গণমাধ্যমকেও আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451