শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২২৮ বার পড়া হয়েছে

বাসস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত সিলেটের জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা হওয়ার কথা ছিল। জনসভার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ রোববার ঘোষণা করা হয়েছে। তাই এই সময়ে কোনো রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা সিলেট সফরে তাঁর রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন। তবে জনসভা না হলেও সিলেটে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে।

সিলেট সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451