রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্রাহক ভোগান্তি , মোবাইলে প্যাকেজের অনুমতি নিতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

মোবাইল ফোনে সেবার নামে ‘গ্রাহক ভোগান্তির কৌশল রোধে’ ভয়েস ও ইন্টারনেট প্যাকেজে বিশৃঙ্খলা বন্ধের উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিডিটি)।

এরই মধ্যে যেকোনো প্যাকেজের অটো নবায়ন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে পিডিটি।

পিডিটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বাসসকে বলেন, ‘গ্রাহকদের স্বার্থরক্ষায় সম্প্রতি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেকোনো রকম আর্থিক ক্ষতির হাত থেকে গ্রাহকদের স্বস্তি দিতে ভয়েস ও ইন্টারনেট প্যাকেজের অটো নবায়ন বন্ধের নির্দেশ দিয়েছি।’

এ ছাড়া যেকোনো প্যাকেজের জন্য অপারেটরদের মন্ত্রণালয়ের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে পিডিটি বিদ্যমান ভয়েস ও ইন্টারনেট প্যাকেজের সংখ্যা জানাতে বিটিআরসিকে চিঠিও দিয়েছে।

পিডিটির একজন কর্মকর্তা জানান, প্যাকেজের সংখ্যা নির্ধারণে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। কারণ অপারেটররা অনেক প্যাকেজ দিচ্ছে, যা বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি করছে। বিটিআরসির কাছ থেকে প্যাকেজের সংখ্যা সম্পর্কে জানতে পারলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে পিডিটির সচিব ফয়জুর রহমান বলেন, ‘আমরা এখনো এর জবাব পাইনি। আশা করছি শিগগির তা পাব।’

পিডিটি এই চিঠিতে বিদ্যমান প্যাকেজের মোট সংখ্যা, অননুমোদিত প্যাকেজ, অটো নবায়ন প্যাকেজ ও প্যাকেজগুলোর কারণে গ্রাহক ভোগান্তির বিষয়েও জানতে চেয়েছে।

এ দিকে বিটিআরসি গ্রাহকদের অভিযোগ ও ভোগান্তির কথা শুনতে আগামী ২২ নভেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451