রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। আজ রোববার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

কাজী রকিব বলেন, ‘এ নির্বাচনে প্রার্থীরা ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন; যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে২৮ ডিসেম্বর। এ নির্বাচনে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।’

সিইসি বলেন, ‘জেলা পরিষদের অন্যতম বিষয় হলো প্রচলিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররা এ নির্বাচনে ভোট দেবেন না। ভোট দেবেন জনপ্রতিনিধিরা এবং জনপ্রতিনিধিরা শুধু ভোটই দেবেন, কিন্তু তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশে প্রথমবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত পদে জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচন হবে।’

প্রতিটি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। এ নির্বাচনে ২৫ বছর বয়সী বাংলাদেশের যেকোনো ভোটার প্রার্থী হতে পারবেন। কেউ প্রার্থী হতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট জেলার ভোটার হতে হবে বলেও জানান সিইসি।

সিইসি আরো জানান, সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন যদি থাকে, তাহলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

তফসিল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451