মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার খালেদার জিয়ার টুইট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব নিয়ে এবার টুইট করেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা (প্রস্তাব) তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।’

একই সময় ইংরেজিতেও একই ধরনের একটি টুইট করেন খালেদা জিয়া।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ : বিএনপির প্রস্তাবাবলী’ শীর্ষক অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন খালেদা জিয়া।

প্রস্তাবে বিএনপির চেয়ারপারসন বলেন, বাছাই কমিটি সব রাজনৈতিক দলের অভিন্ন প্রস্তাবের ভিত্তিতে জেলা জজের মর্যাদাসম্পন্ন, ন্যূনতম ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদাসম্পন্ন সাবেক সেনা কর্মকর্তা, সিনিয়র আইনজীবী, বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে আটজনকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করবে। অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছেন এমন কাউকে প্রধান নির্বাচন কমিশনার পদে মনোনীত করা যাবে না। বাছাই কমিটির প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার পদে দুজনের মধ্যে একজন এবং নির্বাচন কমিশনার পদে আটজন থেকে চারজনকে রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451