মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরা আইসিটি থেকে ৫ বিলিয়ন ডলার আয় করব : পলক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সজীব ওয়াজেদ জয় এ খাতে নানা ধরনের সহযোগিতা দিচ্ছেন। এর ফলশ্রুতিতে আমরা জোর করে বলতে পারি ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করব। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ওয়ার্ল্ড কংগ্রেজ অন আইটি ২০২১ সালের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি শনিবার এসব কথা বলেন।

তিনি বলেন, আইটি বেইজে মানবসম্পদ উন্নয়নে আরও এগিয়ে যাব। এর মধ্যে যেমন ই-কমার্স চালু করেছি। এটাকে আমরা আরও প্রোমোট করছি। আমাদের এ সম্মেলনের অন্যতম পৃষ্টপোষক ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইস্টা)।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইসিটির অতিরিক্ত সচিব হারুন অর রশিদ ও উইস্টার চেয়ারম্যান ইভানুচু। ইভানুচু বলেন, আইসিটি খাত বাংলাদেশে এখন ভালো সময় পার করছে। কারণ আমি দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের সম্ভাবনাময় খাত। ভীষণ ২০২১ সালকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। পরবর্তী ৪-৫ বছরের মধ্যে আইসিটি খাত বড় আয়ের উৎস হবে। আমরা সাপোর্ট দিয়ে যাব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451