বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দলের প্রতি আনুগত্য থাকলে শামীম ওসমানও আমার পক্ষে কাজ করবেন-আইভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২২২ বার পড়া হয়েছে

দলের সব নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এসময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য থাকলে তিনিও আমার পক্ষে কাজ করবেন।

তাকে দলীয় মনোনয়ন দেয়ায় এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা হায়াৎ আইভী। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের বাসায় যান।

এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসী অভিনন্দন জানাতে তার বাড়িতে হাজির হন।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নের জন্য যে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয় তাতে বর্তমান মেয়রের নাম ছিল না। জনমত বিবেচনায় বোর্ড শেষ পর্যন্ত আইভীকেই মনোনয়ন দেয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আসছে ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই  হবে ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল-এ ৩টি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। তিনি বাংলাদেশের প্রথম নারী, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে আইভী বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451