মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

আসছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করবেন।  এ তথ্য নিশ্চিত করেছেন দলের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। ওই বোর্ড আইভীকে চূড়ান্ত মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে গেলো মঙ্গলবার আইভীকে বাদ দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করে একটি তালিকা কেন্দ্রে পাঠায় তৃণমূল আওয়ামী লীগ। ওই তালিকায় ছিল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদেরও নাম।

এরপর বৃহস্পতিবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন আইভী। অবশেষে তৃণমূল আওয়ামী লীগের তালিকা থেকে বাদ পড়া আইভীই হলেন নৌকার মাঝি। আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এর আগে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান। ২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে ১ লাখের বেশি ভোটে হারিয়ে প্রথম সিটি মেয়র হন আইভী। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ৭০৫ ভোট। আর আইভি পান ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451