বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

কলকাতা-ঢাকা নৌপথে ভারতের বিলাসবহুল জাহাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ঢাকা: কলকাতা থেকে ঢাকা যাতায়াত আরো উপভোগ্য করতে বিলাসবহুল জাহাজ (লাক্সারি ক্রুজ) সার্ভিস চালু করতে যাচ্ছে ভারত। এ লক্ষ্যে দুই দেশের সরকারের মধ্যে শিগগিরই চুক্তি সম্পাদন হতে যাচ্ছে।

ভারতের জাহাজ মন্ত্রণালয়ের অধীন অন্তর্দেশীয় জলপথ পরিবহণ বিভাগের সহকারী পরিচালক অরবিন্দ কুমার এ ব্যাপারে জানান, বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খুব ভালো। এখন সীমান্ত পেরিয়ে মালবাহী জাহাজ চলাচল করে। কিন্তু অদূর ভবিষ্যতে জলপথে যাত্রী পরিবহণ পরিষেবা চালু করতে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা চলছে।

সূত্র জানায়, এই বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে এবং সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পক্ষে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ বিভাগ এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন বিষয়টি দেখাশোনা করবে।

উল্লেখ্য, ঢাকা-কলকাতা যাতায়াতে এখন বাস, রেল এবং বিমান সেবা চালু রয়েছে। ইতিমধ্যে ট্রানজিট সুবিধাও পেয়েছে ভারত। সম্প্রতি কয়লা ও ফ্লাইঅ্যাশ নিয়ে পণ্যবাহী জাহাজ বাংলাদেশের ভেতর দিয়ে গেছে।

জলপথে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে ১৪ দিন। পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনের পর পর্যটকদের প্রথমে নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের কাজ দেখাতে নিয়ে যাওয়া হবে। পথে যেতে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, চন্দন নগর, ব্যান্ডেলের মতো দর্শনীয় স্থান।

শান্তিপুর থেকে পর্যটন জাহাজ সুন্দরবনের ভারতীয় অংশের উদ্দেশে যাত্রা করবে। এরপর হেমনগরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন পর্যটকরা। সেখান থেকে জাহাজ পৌঁছুবে সুন্দরবনের বাংলাদেশ অংশের মংলায়। পর্যটকদের নিয়ে যাওয়া হবে সোনারগাঁও ও চাঁদপুরের প্রাচীন মৎস্যবন্দর আটঘর খুরিয়ানায়।

ভারতীয় অন্তর্বর্তী জলপথ পরিবহণ বিভাগের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই জলপথ ভ্রমণের ভাড়া নির্দিষ্ট হয়নি। তবে বিলাসবহুল ক্রুজ হিসেবে খরচের পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451