শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বব ডিলান নোবেল পুরস্কার অনুষ্ঠানে যাচ্ছেন না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বিবিসি:

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না বব ডিলান। ওই অনুষ্ঠানের সময় ডিলান অন্য এক জায়গায় যাবেন। ওই প্রতিশ্রুতি তিনি ভাঙতে পারবেন না।

আজ বুধবার ডিলানের পক্ষ থেকে নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে এসব কথা বলা হয়েছে।

সুইডিশ কমিটি বব ডিলানের কাছ থেকে চিঠি পেয়েছে। সেখানে ডিলান জানিয়েছেন, ডিসেম্বরের ওই সময়ে তিনি স্টোকহোমে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারছেন না।

আগামী ১০ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। চলতি বছর সাহিত্যে নোবেল জিতেছেন মার্কিন সুরকার, গীতিকার ও গায়ক বব ডিলান।

নোবেল কমিটি থেকে বলা হয়, ডিলান জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পদকটি নেওয়ার। কিন্তু অন্য প্রতিশ্রুতি থাকার কারণে তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। ডিলান আরো জানিয়েছেন, এ পদকে তাঁকে ভূষিত করার জন্য সম্মানিত বোধ করছেন তিনি।

বব ডিলানের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে সুইডিশ একাডেমি। তবে এটাও জানিয়েছে কোনো নোবেল বিজয়ীর অনুষ্ঠানে না আসাটা ‘অস্বাভাবিক’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451