মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান:
মাননীয় প্রধানমন্ত্রী নাটোরের লালপুর উপজেলায়
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তৃনমূল পর্যায়ের
জনসাধারনের সঙ্গে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
লালপুর উপজেলার সদর দপ্তর, গোপালপুর বাজারের
কড়ইতলা,ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ১০টি
স্থানে এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূল জনসাধারনের
সঙ্গে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসও নাশকতা প্রতিরোধ ও
বর্তমান সরকারের উন্নয়ন মূলক চিন্তা ভাকবনা
নিয়ে জনসমাবেশ করেন। জনসমাবেশে উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর -১ লালপুর
বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ্ধসঢ়;এ্যাড. আবুল
কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার
ভারপ্রাপ্ত (ওসি) আবু ওবায়েদ । এদিকে ওয়ালিয়া উচ্চ
বিদ্যালয় মাঠে জনসমাবেশে ৭নং ওয়ালিয়া ইউপির
চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য
রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া
বিষয়াক সম্পাদক মোস্তাফিজুল আলম, ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,
এসময় উক্ত জনসমাবেশে অত্র ওয়ালিয়া ইউনিয়নের
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-
ছাত্রীসহ অত্র এলাকার সর্বস্থরের জনসাধারন ও
নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন ও সাংবাদিক ।