বাংলার প্র্রতিদিনঃ লিবিয়ায় অবৈধভাবে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চক্রের সদস্য চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় চক্রের একটি গোডাউন থেকে ৬৫ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করা হয়। সম্প্রতি তাদের আটক করা হয়েছে বলে গতকাল লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত শ্রম সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন রানা ভট্টাচার্য, মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ।লিবিয়া আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আশরাফুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদের নিয়ে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত। তিনি বলেন, পাচারকারীরা লিবিয়া থেকে সাগরপথে কয়েক বাংলাদেশিকে ইতালি পাঠাচ্ছেÑ এমন খবরের ভিত্তিতে আটকদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক ও ৬৫ বাংলাদেশি কর্মীকে বন্দিশালা থেকে মুক্ত করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক চারজন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছেন বলে জানান তিনি।