বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ৩ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৩০০ বার পড়া হয়েছে

নাসিরনগরের ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ৩টি আলাদা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এছাড়া দেশের কোথাও যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগ থেকে মোট ৩টি দল নাসিরনগরে পাঠানো হয়েছে। হামলাকারী কিংবা উসকানিদাতারা যে দলেরই হোক না কেন তারা কোনো ছাড় পাবেন না। আইনের আওতায় এনে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকার ভারপ্রাপ্তা কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451