শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নাসিরনগরে হামলার পর এবার সেখানে হিন্দুদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাড়ির রান্নাঘর পুড়ে গেছে- ফোকাস বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার পর এবার সেখানে হিন্দুদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা শহরের মধ্যপাড়া ও দক্ষিণপাড়ার কয়েকটি বাড়িয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি বাড়ির ছয়টি গোয়ালঘর ও রান্নাঘর এবং একটি পূজার ঘর পুড়ে যায়।তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।তিনি জানান, আগুন ছয়টি গোয়ালঘর ও একটি পরিত্যক্ত পূজার ঘর পুড়ে যায়।এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশ সুপার।

স্থানীয়রা জানান, হামলার ধরন দেখে তাদের কাছে এ ঘটনাকে পরিকল্পিত বলেই মনে হয়েছে। তাদের মতে, একই সময়ে দুর্বৃত্তদের কয়েকটি দল একযোগে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার জেরে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরেও হামলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451