রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার চলনবিলে রবিশস্য চাষ ব্যহত হওয়ার আশঙ্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে প্রবাহিত আত্রাই নদীসহ চলনবিলের কয়েকটি পয়েন্টে স্থানীয়

ক্ষমতাসীন দলীয় নেতাদের মাছ নিধনের অবৈধ সোঁতিজালের বিরুপ প্রভাবে আসন্ন রবি মৌসুমে

রবিশস্য চাষ ব্যহত হওয়ার আশঙ্কায় রয়েছে কৃষকরা।

সরেজমিন গেলে কৃষকরা জানান, পানি নিষ্কাশনের উৎসমুখে সোঁতিজাল পাতার ফলে চলনবিলের উত্তর ও

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাষনে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে নাটোরের সিংড়া, গুরুদাসপুর, সিরাজগঞ্জের

তাড়াশ ও নওগাঁর আত্রাই উপজেলা এলাকার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে বিনাচাষে সরিষা, গম, ভুট্টা ও

রসুন চাষ ব্যহত হওয়ার আশঙ্কা বিরাজ করছে। এসব সোঁতিজালের কারনে যথা সময়ে পানি নিস্কাষণ না

হওয়ায় এবার কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে চলনবিল এলাকার কৃষকদের।

অবৈধভাবে নির্মিত এসব সোঁতিজাল মালিকরা জানান, রিপোর্ট করে কোন লাভ নেই। আমরা সরকারি

দল করি, সবাইকে ‘ম্যানেজ’ করেই জাল পেতেছি।

এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা প্রশাসন, কৃষি অফিস, মৎস্য অফিস দাবি করে জানান, ইতিমধ্যে

একাধিকবার অভিযান চালিয়ে ওইসব নেতাদের সোঁতিজাল ও বাঁশ-খুঁটি জব্দ করে আনা হয়েছে।

লোকবল ও উচ্ছেদ কাজের জন্য বরাদ্দ কম থাকায় প্রশাসনের পক্ষে সার্বক্ষনিক ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।

তারপরও সোঁতিজাল উচ্ছেদ অভিযান অব্যহত রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451