বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় শিক্ষক গুরুতর আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :  বাগেরহাটের  চিতলমারীতে এক স্কুল  শিক্ষককে পিটিয়েছে গুরুতর আহত করেছে  সন্ত্রাসীরা।  আহত  অবস্থায় তাকে চিতলমারী  স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি  করা  হয়েছে। এ ঘটনার  তদন্ত  পূর্বক  বিচার  দাবিতে  ক্লাস  বর্জন ও  বিক্ষোভ  কর্মসুচির ঘোষণা  দিয়েছে উপজেলা  মাধ্যমিক  শিক্ষক  সমিতি। এ  ব্যাপারে  মামলার  প্রস্তুতি  চলছে।নধমবৎযধঃ
আহত  শিক্ষক ও তার  সহকর্মীদের  কাছ থেকে জানা  গেছে, উপজেলার  বড়বাড়িয়া  মাধ্যমিক  বিদ্যালয়ের  সিনিয়র  শিক্ষক বিনয়  কৃষ্ণ  বিশ্বাস  গত সোমবার  সন্ধ্যা সাড়ে ৮ টার  দিকে স্কুলের  একটি  টিউবয়েলে  হাত-মুখ  ধুতে যান।  এ  সময়  কয়েকজন  মুখোশধারী সন্ত্রাসী তার  উপর  অর্তকিত হামলা চালায়।  তাকে বেধরক  পিটিয়ে গুরুতর  জখম  করে ফেলে রেখে পালিয়ে  যায় তারা। পরে  আশপাশের লোকজন  ছুটে  এসে  সঙ্গাহীন  অবস্থায় তাকে  উদ্ধার  করে  চিতলমারী  স্বাস্থ্যকেন্দ্র্রে  ভর্তি করেছে।  খবর পেয়ে  উপজেলা  নির্বাহী  অফিসার মোঃ আবু সাঈদ, থানার  ওসি মোঃ রেজাউল করিম, মাধ্যমিক অফিসার মোঃ সোফিজুর রহমান, শিক্ষক সমিতিরি সধারণ সম্পাদক মোঃ এস এম এ সোয়েলসহ  শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ  হাসপালে আহত ওই  শিক্ষককে দেখতে  ছুটে  যান।
উপজেলা  মাধ্যমিক  শিক্ষক  সমিতির  সভাপতি হরেন্দ্র  নাথ  রানা ঘটনার  নিন্দা  ও ক্ষোভ  প্রকাশ  করে  জানান, দ্রুত এ  ঘটনার  তদন্ত  পূর্বক দোষিদের  বিচারের  আওতায় এনে দৃষ্টান্ত  মূলক  শাস্তির ব্যবস্থা  করা  না  হলে ক্লাস  বর্জন  ও  বিক্ষোভ  সমাবেশের  ডাক দেন তিনি।   চলতি জেএসসি পরিক্ষার হল  নিয়ন্ত্রণের  বিষয় নিয়ে ওই  স্কুলের  ম্যানেজিং  কমিটির  সভাপতির সাথে  মতানৈক্যের  কারণে  নিরীহ  ক্ষিকক  বিনয়  কৃষ্ণের  উপর  বর্বর  হামলা  চালানো  হয়েছে  বলে  দাবি  করেন তিনি।
উপজেলা  মাধ্যমিক  শিক্ষা  কর্মকর্তা মো.  মফিজুর  রহমান  জানান, আহত শিক্ষক  বিনয়  কৃষ্ণের চিকিৎসার জন্য হাসপাতালে  ভর্তি  করা  হয়েছে।  জেএসসি  পরিক্ষার হল  নিয়ন্ত্রণের  বিষয় নিয়ে ওই  বিদ্যালয়ের  ম্যানেজিং  কমিটির  সভাপতির  সাথে  বিরোধের  সৃষ্টি  হয়েছে। এরই রেশ  ধরে  ওই শিক্ষকের উপর  হামলা  চালানো  হয়েছে  বলে  ধারণা  করা  হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে  খতিয়ে দেখা  হচ্ছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মোস্তফা কাউম জানান, আহত শিক্ষকের শীররের বিভিন্ন অংশে বাশ বা কচা জাতীয় কোন  কিছুর বেশ কয়েক আঘাত রয়েছে।  আঘাতে শরীরের বেশ কয়েক জায়গা রক্তাক্ত জখম হয়েছে। তবে তিনি এখন আশঙ্খামুক্ত।
এ ব্যপারে চিতলামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম জানান, হামলার শিকার শিক্ষককে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও মোঃ  আবু সাঈদ জানান, এ  ঘটনার পেছনে কে  বা  কারা   জড়িত  বিষয়টি  তদন্ত  পূর্বক  ব্যবস্থা  গ্রহনের  জন্য  থানাকে  অবহিত  করা  হয়েছে।
এ  বিষয়ে ওই  স্কুলের  ম্যানেজিং  কমিটির  সভাপতি এমএ  কসরুর সাখে ফোনে  বার বার চেষ্টা  করা  হলেও  কথা  বলা  সম্ভব  হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451