বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেএসসি-জেডিসিতে প্রশ্ন ফাঁসের শঙ্কা নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নভেম্বর থেকে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের উৎসমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অনিয়মের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএসসি ও জেডিসি পরীক্ষার বিষয়ে নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁস করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের একটা তালিকা করেছে। তারা কঠোর নজরদারিতে আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবার পাসের হার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয় ছাত্রদের যাচাই করার জন্য। প্রয়োজনীয়সংখ্যক ছাত্র রেখে বাকিদের ফেল করানো হয়।’

মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত থেকে বই এনে প্রশ্ন করা হয়। নীলক্ষেতের বই তো আর ছাত্রছাত্রীরা পড়ে না। আমরা তো এখন ছাত্রছাত্রীদের পড়াচ্ছি সৃজনশীল। আর এর মাধ্যমে তাদের ভেতরে সৃষ্টিশীলতা সৃষ্টি করা হয়। সেখান থেকে একটি বই এনে যদি তাদের বলা হয়, এই বইয়ের লেখক কে— তবে তো তারা সেটা জানবে না। এটাই স্বাভাবিক।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451