রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের কচুয়ায় জেএমবি’র আস্তানায় পুলিশের হানা অস্ত্র ও হাতবোমাসহ , গ্রেপ্তার-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :   বাগেরহাটের কচুয়ায়  নিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহিদিন (জেএমবি) দলের আস্তায় অভিযান চালিয়ে পুলিশ চার সদস্যকে অস্ত্র ও হাত বোমাসহ গ্রেপ্তার করেছে। এসময় জেএমবি’র ছোড়া হাত বোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার গভীর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়িতে নাশকতা পরিকল্পনার বৈঠকে অভিযান চালিয়ে পুলিশ ওই চার জেএমবি সদস্যকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচ হাত বোমাসহ গ্রেপ্তার করে। হামবোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা হলেন আজিজ, মতিন ও আজাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি রিভলবার, দুটি গুলি, পাঁচটি হাতবোমা, পাঁচটি মোবাইলসেট ও একটি ডেস্কটপ।

আটককৃতরা হলো, বাগেরহাটের কচুয়া উপজেলার কাকারবিল গ্রামের বেদার উদ্দিন মোল্লার ছেলে আকাশ (১৯) ওরফে বাবু, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রগুনাথপুর গ্রামের লোকমান ফরাজীর ছেলে কবীরুল (২৬), পিরোজপুরের মাছিমপুরের আব্দুল হাই সেখের ছেলে মো. হাবিবুল্লা (১৯), একই জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের সাহাজাহান হাওলাদারের ছেলেও মিজানুর রহমান (২৮)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সোমবার রাত সোয়া ২টার দিকে স্থানীয় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালি গ্রামের জনৈক সাফায়েত শেখের বাগানবাড়িতে ১২/১৩ জনের নিষিদ্ধ ঘোষিত জেএমবি দলের সদস্যরা নাশকতার পরিকল্পনার বৈঠক করছে এই গোপণ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামবোমা ছোড়ে।

এসময় পুলিশও সাত আট রাউন্ড পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পিছু হটলে পুলিশ সদস্যরা তল্লাসি চালিয়ে চার জেএমবি সদস্যকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি হাতবোমাসহ গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে গেছে। জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমার আঘাতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হন। তবে তারা কি ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তা পুলিশ জানাতে পারেনি। তা জানতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে।
শুভচ্ছো নবিনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451