রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নির্যাতনের শিকার জমজ বোন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ২১৬ বার পড়া হয়েছে

কলেজ থেকে বাসায় ফেরার পথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের নির্যাতনের শিকার হলেন রাজধানীর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির জমজ বোন।

সহোদরের জন্য প্রতিবাদ করতে গিয়ে কিলঘুঁষি, লাথি থেকে শুরু করে বখাটের বাঁশের বাড়িতে মারাত্মকভাবে আহত হয়েছেন অপর বোন।

সহপাঠী এবং অভিভাবকদের দাবি, অভিযুক্ত বখাটে, ফাস্টফুডের দোকানের মালিক জীবন করিম বিভিন্ন সময়ে নানা রকম অপকর্ম করে আসছে। তবে, পুলিশ আশ্বাস দ্রুতই ধরা হবে অপরাধীকে।

বুধবার সকালে কলেজে থেকে বাসায় ফেরার পথে জীবন করিম বাবু নামের এক বখাটে এভাবেই আহত করে বিসিআইসি কলেজের ১ম বর্ষের ছাত্রী জীমকে। তার অপরাধ বোন মীমকে উদ্দেশ্য করে বলা বাজে কথার প্রতিবাদ করেছিল সে।

মীম আর জীমকে যখন মারধর করা হচ্ছিলো তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল আশপাশের দোকানী এবং পথচারী।

তবে নীরব থাকেনি তার সহপাঠীরা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে কেউ কেউ। পুলিশ জানালো নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এদিকে, অভিভাবকরা দ্রুত বিচারের দাবি জানান। প্রভাব খাটিয়ে যাতে বিচার কাজকে বাঁধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451