রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় ওয়াস ফুটবল টূর্ণামেন্টে সেন্ট মেরি ক্লাব ফাইনালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৯০ বার পড়া হয়েছে

 

 

 

সেলিম হায়দার,তালা:

বে-সরকারী উন্নয়ন সংগঠন উত্তরণের ওয়াস প্রকল্প আয়োজিত তালা

উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল

টূর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় উইলিয়াম বেকহামের সেন্ট মেরি

ক্লাব জয়লাভ করেছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় দেশী তারকা ও বিদেশী

খেলোয়ার সমৃদ্ধ সেন্ট মেরি ক্লাব ২-০ গোলের ব্যবধানে বাদুড়িয়া ফুটবল

একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে সাব্বির ও আব্দুল্লাহ

১টি করে গোল করেন। সমাজসেবক ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল

ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হামিদ

চৌধুরী, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর

হোসেন, জাতপুর ক্যাম্প ইনচার্জ এএসআই মোঃ আসাদুজ্জামান, তালা

রিপোটার্স ক্লাবের সাধরণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, উত্তরণ ওয়াশ

প্রকল্পর কর্মকর্তা মোঃ হুমায়ুন রশীদ রিকু, ইউপি সদস্য হাফিজুর রহমান

শিকারী, সমাজসেবক লুৎফর রহমান গোলদার, শাহাদাৎ হোসেন, তৌহিদুল

ইসলাম, সব্যসাচী মজুমদার, মোঃ রেজওয়ান উল্লাহ, আব্দুর রহমান, সংহতি

ক্লাবের মোঃ ফারুক হোসেন, হেদায়েত হোসেন মুকুল প্রমুখ। খেলায়

ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের সাব্বির হোসেন।

রেফারির দায়িত্ব পালন করেন আজাদ কানন এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন

করেন সঞ্জয় বিশ্বাস ও শামু। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451