মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় অটো (ইজিবাইক) এর ধাক্কায় রুনা খাতুন (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার
দুপুরে এ ঘটনা ঘটে। রুনা উপজেলার হিজলী দীঘাপাড়ার দিনমুজুর আব্দুর রহিমের মেয়ে এবং ব্র্যাকের পল্লী কল্যাণ
শিক্ষলয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, রুনা খাতুন বেলা ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নাটোরের পিটিআই-
দয়ারামপুর সড়কে হিজলী দীঘাপাড়া এলাকায় নাটোরের দিক থেকে আসা এক অটো রুনাকে ধাক্কা দেয়। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।