শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রশ্নপত্র ফাঁসরোধে ফেসবুক বন্ধ রাখার চিন্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিছুদিন বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে।

চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ায় এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই মন্ত্রণালয়ের অধীনে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা চলার সময় ফেসবুক বন্ধ রাখা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলেই সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তাব দেবে মন্ত্রণালয়।

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। বিষয়টি নিয়ে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হয়।

মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের একটা ঝুঁকি আছে। পরীক্ষা যত দিন চলবে তত দিন ফেসবুক বন্ধ রাখা যায় কি না এ ব্যাপারে চিন্তাভাবনা আছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো প্রস্তাব করা হয়নি। চূড়ান্ত হলেই তা বন্ধ করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451