রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

রাজধানীতে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর স্বজনরা।

আজ শনিবার ডেমরার কোনাপাড়া এলাকার আল আমিন রোডের একটি  বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের।

ওই ছাত্রীর নাম সুমাইয়া ইসলাম তামিরা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

আজ বেলা ১১টার দিকে তামিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া ইসলাম তামিরার মা সালমা বেগম জানান, ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে তিনি দেখতে পান তামিরা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা।

ফাহাদ নামের একটি ছেলের সাথে তামিরার প্রেমের সম্পর্ক ছিল জানিয়ে সালমা বেগম বলেন, ছেলেটি এখন কানাডায় থাকে। সকালে ফাহাদের সঙ্গে মোবাইলে ঝগড়ার রেশ ধরেই তামিরা আত্মহত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তামিরার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451