বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর ও টাঙ্গাইলে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ৪ জঙ্গি নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের দু’টি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযান চলছে। এ অভিযানে এখন পর্যন্ত দুই জঙ্গি নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ।

র‌্যাব জানায়, নব্য জেএমবি’র ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েক জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। শনিবার ভোর থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। এ সময় থেমে থেমে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে জঙ্গিদের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এখনো বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।

এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে, শহরের পাতারটেক এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। তবে সেখানে এখনো পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে, টাঙ্গাইলের মির্জাঘাট এলাকায় র‍্যাবের অভিযানে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত হয়েছে। এ সময় র‍্যাবের ২ সদস্য আহত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451