বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গি কর্মকাণ্ড করে কেউ পার পাবে না ,(ডিএমপি) কমিশনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২২৯ বার পড়া হয়েছে

 

 

 

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০টি হিউম্যান হলার হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ কর্মকর্তা।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শুদ্ধস্বর (প্রকাশক আহমেদুর রশীদ টুটুল), দীপন, অভিজিৎ হত্যার বেশ কিছু আসামি গত এক মাসে কিন্তু আমরা ধরেছি। এবং বিজ্ঞ আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সন্ত্রাসী এবং জঙ্গিবাদ কার্যক্রম করে এ দেশের মাটিতে কেউ পার পাবে না। ইনশাল্লাহ সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ ছাড়া বিভিন্ন সময়ে খুন হওয়া ব্লগার ও প্রকাশকদের হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে বলেও আশ্বাস দেন ডিএমপি কমিশনার। অভিজিৎ হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451