রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রায়পুরে এসপির বাড়ি ও হাসাপাতালে দুর্ধষ ডাকাতি, আহত-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধি  ঃ  লক্ষ্মীপুরের রায়পুরে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেন্ট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (পিপিএম) গ্রামের বাড়ি ও কেরোয়া  ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের এসপি মাহমুদুর রহমান সেলিমের মোল্যা বাড়ী ও কেরোয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক কোয়াটারে  পৃথক এ ঘটনা ঘটে। এসময় এসপির বাবা হাজী মাওলানা আব্দুল কাদের (৭৫), মা আনোয়ারা বেগম (৬৫), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুফিয়া (৪৫), নাহার (৩৫)  আহত হন।

এসপি মা আনোয়ারা বেগম জানান, রাত দেড়টার দিকে একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ফটকের তালা কেটে ভেতরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। আমাদের বেঁধে মারধর করে। ডাকাতের সাবালের আগাতে স্বামীর ও আমার মাথা পাঠিয়ে দেয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এসময় পৃথক স্থান থেকে ৭-৮ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহাতাব উদ্দিন, ওসি লোকমান হোসেন, ওসি (ত) একেএম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রায়পুর থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451