শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় খলিশাখালী প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিশুরা অসুস্থ্য হচ্ছে প্রতিনিয়ত ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম নড়াইল থেকে ঃ

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খলিশাখালী সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়।

কাদাপানির মধ্যে চলতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ছে কোমলমতি ছাত্র-

ছাত্রীরা। বৃষ্টি হলে দেড়শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয়র উপস্থিত হয় ।

মাঠে বালি ভরাটের জন্য সর্বত্র আবেদন করে কোথাও মেলেনি বরাদ্দ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের গত মেয়াদে

সুসজ্জিত এ ভবন নির্মান করা হয়। কিন্তু বিদ্যালয়ের পশ্চিম পাশ

দিয়ে লোহাগড়া-বড়দিয়া-মহাজন সড়ক ও দক্ষিন পাশ দিয়ে গ্রাম্য

আধা পাকা রাস্তার কারনে সামান্য বৃষ্টিতেই পানি জমে মাঠ

তলিয়ে যায়। মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে কোমলমতি

শিশুরা প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীরা ঠান্ডা কাশি

জ্বরসহ নানা জটিল রোগে আক্রান্ত হ”্ধসেঢ়;ছ। বিদ্যালয়ের ছাত্রী

আয়মা নওশিন ব্যিালয়ের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে

অসুস্থ্য হয়ে ঢাকা শিশু হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসাধীন

থাকে। অথচ বিদ্যালয়টি উপজেলা প্রশাসনের ১ কিলোমিটারের

মধ্যে অবস্থিত হলেও ৬/৭ বছর ধরে মাঠে বালি ভরাটের কোন উদ্যোগ

নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আবু

আব্দুল্লাহ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জেলা প্রশাসক, জেলা পরিষদ

প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ,

উপজেলা শিক্ষা অফিসে লিখিত আবেদন করেও কোন ফল হয়নি। ফলে

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী বিদ্যালয়ের মাঠে

বালি ভরাট ও শিশুদের দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য প্রধান মন্ত্রীর

হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451