বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশি খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে মো. আবুল কালাম রহিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে ৪ বাংলাদেশি খুন হলেন যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, আবুল কালাম রহিম একটি লিকার স্টোরে কাজ করতেন। মধ্য রাতে স্টোর বন্ধ করার কিছুক্ষণ আগে এক মহিলা স্টোরে ঢুকে তাকে খুব কাছে থেকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই তিনি এই হত্যার শিকার হন।

পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। ডিটেকটিভ ব্রাঞ্চ হত্যাকারীর ফিংগার প্রিন্ট উদ্ধার করেছে।

রহিমের পারিবারিক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ ইকবাল জানান, রহিম গত ১৬ বছর ধরে আমেরিকাতে বসবাস করছেন। তিন মেয়ে ও এক ছেলের জনক রহিম একমাত্র ছেলে ও ছোট মেয়ে নিয়ে আমেরিকাতে থাকতেন। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন। মাত্র ২ মাস আগে তিনি বাংলাদেশ এসেছিলেন। আমেরিকা প্রবাসী হওয়ার আগে তিনি জাপান প্রবাসী ছিলেন।

ভ্যালি কলেজে অধ্যয়নরত একমাত্র ছেলে ফাহীম জানায়, বাবা অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। আবুল কালাম রহিম একসময় বাংলাদেশে বিল বোর্ড বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতেন। তার দেশের বাড়ি ঢাকার খিলগাঁও। পারিবারিক সিদ্ধান্ত অনুসারে তার মরদেহ বাংলাদেশে দাফন করা হবে। আগামী সপ্তাহে তাঁর মরদেহ দেশে পৌঁছতে পারে।

এদিকে এক ইমেইল বার্তায় এই সংকটময় মুহূর্তে বাংলাদেশি কমিউনিটির সবাইকে আবুল কালাম রহিম-এর শোকাহত পরিবারে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসের গুরুত্বপূর্ণ কমিউনিটি নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451