বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রায়পুরে বিএনপি অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলার উত্তর

চরবংশী ইউনিয়নে ৫নং ওয়ার্ড বটতলী নামক জায়গায়

যুবদল সভাপতি জহির হোসেন ও সাধারণ সম্পাদক জাকির

হোসেনের নেতৃত্বে বিএনপি ও যুবদলের শতাধিক

নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যান মাষ্টার

আলতাফ হোসেন হাওলাদারের হাতে ফুলের তোড়া দিয়ে

আ’লীগে যোগদান করেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা

অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুর রশিদ কবিরাজের সভাপতিত্বে

সাবেক যুবলীগের সভাপতি আব্দুল হামিদের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা

চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ইউপি চেয়ারম্যান

মোঃ আবুল হোসেন, আ’লীগ সাধারণ সম্পাদক মফিজুর

রহমান খান, আনোয়ার হোসেন গাজী, আব্দুল লতিফ

দেওয়ান, আবু সুফিয়ান দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত

ছিলেন আবু তাহের বেপারি, মোখলেছুর রহমান পান্নু,

ইউপি সদস্য আব্দুর রউফ, সোলেমান মোল্যা, আক্কেল আলী

মুন্সি, মোস্তফা জিরাতি, সাবেক ইউপি সদস্য ফখরুল

প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন ইউনিয়ন

ছাত্রলীগের সভাপতি খান আল মামুন। অনুষ্ঠানে

যোগদানকৃতদের একে একে ফুল দিয়ে বরণ করেন

নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে প্রধান অতিথি বলেন, সরকারের

উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে পৌঁছে দিতে সকলের

সহযোগীতা চাই। সরকার পর্যায়ক্রমে সকল নির্বাচনী

ইশতেহার পূরণ করে চলছে। ১০ টাকা মূল্য চাউল দেওয়া শুরু

হয়েছে। এতে আর কোন মানুষ না খেয়ে থাকবেনা।

আ’লীগ সরকার ক্ষমতায় আছে বলে জনগন শান্তিতে

বসবাস করতে পারতেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451