বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দাফনের সময় কেঁদে উঠল মৃত শিশু, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

ফরিদপুরে জন্ম নেবার পর হাসপাতাল থেকে মৃত ঘোষণার এবং পরবর্তীতে কবরস্থানে দাফনের সময় কেঁদে ওঠা শিশু গালিবা হায়াতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। গত দুদিন ধরে ফরিদপুরের ড. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে সে নিবিড় পর্যবেক্ষণে ছিল।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ৫ মাস ২২ দিনের মাথায় শিশুটি ভূমিষ্ঠ হওয়ায় নানা জটিলতা দেখা দেয়। শিশুটির জন্য যে চিকিৎসা দরকার তা ফরিদপুরে না থাকায় ঢাকায় নেবার প্রয়োজন পড়ে। কিন্তু পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসা ও ঢাকায় নেবার সামর্থ্য না থাকায় এক ব্যক্তি হেলিকপ্টারযোগে ঢাকায় নেবার ব্যবস্থা করেন। যদিও সেই সহৃদয় ব্যক্তির নাম জানা যায়নি।

এদিকে, চিকিৎসকের অবহেলার কারণ খুঁজে বের করতে ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক উষা রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বেসরকারি হাসপাতাল ডা. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয় নাহমুল হুদা ও নাজনীন আক্তার দম্পত্তির কন্যা শিশুটি। পরে চিকিৎসকেরা শিশুটিতে মৃত ঘোষণা করে। ভোরে শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেয়া হয়। দাফনের পূর্বে সে কেঁদে উঠলে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালেই চিকিৎসাধীন ছিল শিশুটি। এ বিষয়টি নিয়ে ফরিদপুরসহ দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451