শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশির মরদেহ হস্তান্তর !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত

বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি জসিম মন্ডলের (২৭) মরদেহ

ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ

ফেরত আনা হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল ইসলাম এ প্রতিবেদককে

জানান, মহেশপুর সীমান্তের ৬০/৭ এস পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার

পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে

মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল

ইসলাম এবং বিএসএফ পর্যায়ে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বেনিপুর ৯

বিএসএফ এর কমান্ডার সত্যব্রত মুখার্জী।

পরে নিহত জসিম মন্ডলের মরদেহ মহেশপুর থানা পুলিশের উপস্থিতিতে তার

স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় জসিম।

সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু

ব্যবসায়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ

সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করলে বিএসএফ সদস্যরা গুলি করে।

এতে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে

নেওয়ার পর জসিম মারা যায়। জসিম চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলবলদিয়া

গ্রামে দাউদ মন্ডলের ছেলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451