বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জ-রংপুর রুটে বাস চলাচল বন্ধ: জন দুর্ভোগ চরমে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর রুটে বাস চলাচল বন্ধ করায় চরম জন দুর্ভোগ

দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বুধবার সকাল

৭ টা থেকে সুন্দরগঞ্জ রংপুর রুটে বাস চলাচল বন্ধ থাকে। এ পর্যন্ত অবস্থার

পরিবর্তন না হওয়ায় জন সাধারণের দুর্ভোগ আরো বেড়েছে। এতে বিভাগীয় শহর

রংপুরসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সঙ্গে সুন্দরগঞ্জ ও

গাইবান্ধার যোগাযোগ রক্ষা কঠিন হয়ে দাড়িয়েছে। এদিকে জন সাধারণের জন্য

পাঁচপীর ভায়া সুন্দরগঞ্জ হয়ে-রংপুর ভায়া দিনাজপুরগামী বিআরটিসি বাস

সার্ভিস চালু হয়। গাড়িটি ২/১ দিন চলাচল করার পর বাস মালিক সমিতির

লোকজন তা আটক করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতেকরে ঐ রুটে

যাত্রী সেবায় মারাত্মক বিঘœ ঘটে। এছাড়া বাস শ্রমিকগণ তাদের শ্রমের

সঞ্চয়ের অর্থ দিয়ে একটি বাস ক্রয় করে তা চালাতে না পেরে ক্ষোভের সৃষ্টি হয়।

এনিয়ে মালিক ও শ্রমিকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে ইউএনও

(ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলমের হস্তক্ষেপে সাময়িক বাস চলাচল শুরু করলেও

দু-পক্ষে মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451