মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুর বাল্যবিয়ের দায়ে সেই ৫ পরিবারের ৯ জনের কারাদন্ড প্রদান !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজীসহ সেই ৫ পরিবারের ৯ জনকে

বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯

সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদে উপজেলা

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধূরী রওশন ইসলাম এ

কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে

কাজী হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের আজিজুল হকের স্ত্রী জরিনা

খাতুন (৪০), ফতেপুর ঘোষপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা

খাতুন (৩৮), পুরান্দপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও তার ছেলে ওমর ফারুক

(২৩), একই গ্রামের নূর ইসলাম (৪৫), ফতেপুর গ্রামের শিখা খাতুন (৪০) ও

ঢাকা জেলার ফকির মণ্ডলের ছেলে পলাশ হোসেনসহ (২৪) ৯ জন।

মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন ইসলাম জানান, মহেশপুর

উপজেলায় একই দিনে ৫টি পরিবার বাল্যবিয়ের আয়োজন করা হয়।

পত্রিকায় প্রকাশিত এমন খবরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে

পুলিশ। পরে তাদেরকে ১৫ দিন ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গতকাল ঈদের ছুটিতে মহেশপুরে বাল্যবিয়ের ধুম শিরোনামে খবর প্রকাশিত

হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451