শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত যুবক হত্যা গলিত লাশ উদ্ধার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর থেকে অজ্ঞাত এক যুবকের

(৩৫) বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার

দিকে লাশটি উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিককে

জানান, সকালে হাটফাজিলপুর বিশ্বাসপাড়া মসজিদের পাশে ধান ক্ষেতে

একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানায়, ধারণা করা

হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তা বন্দি করে

মাঠের মধ্যে ফেলে গেছে। লাশটি পচে গলে বিকৃত আকার ধারণ করেছে।

এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা বেশ কয়েকদিন আগে তাকে

হত্যা করে ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। মৃতদেহটি ঝলসানো ও

বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

ওসি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার বিকালে

ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451