শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি

পুনর্বাসন/প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা এবং খরিপ

মৌসুমে তিল ও মুগ চাষে সহায়তার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ

বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে

কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল

আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার এবং শুভেচ্ছা

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম।

আলোচনা সভা শেষে চলতি রবি মৌসুমে উপজেলার ২৬০ জন কৃষককে এক বিঘা জমিতে ভুট্টা

চাষ, ২২০ জন কৃষককে এক বিঘা জমিতে গম চাষ ও ৩২০ জন কৃষককে এক বিঘা জমিতে সরিষা

চাষ এবং খরিপ মৌসুমে ৪০ জন কৃষককে এক বিঘা জমিতে তিল চাষ ও ২০০ জন কৃষককে এক

বিঘা জমিতে মুগ চাষ সহ উপজেলার মোট ১ হাজার ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক

সার ও বীজ বিতরন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451