ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটিতে নিয়োজিত থাকাকালে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনীর সামনে হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালানা করে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং ০১টি মাদক বহনকারী পিকআপ গাড়ী উদ্ধার করেন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ২টার দিকে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ০১টি পিকআপ গাড়ী যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া অভিযান পরিচালনা করিয়া (১৭/১০/২০২৬ইং) তারিখ ০৩:৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে বট গাছের নিচে রাস্তার উপর ঘটনাস্থলে পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-বনগজ, থানা- আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে
৫২ কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ১৫,৬০,০০০/-(পনের লক্ষ ষাট হাজার) টাকা। ০১ টি পুরাতন নীল রংয়ের রেজিঃ নম্বর বিহীন FOTON পিকআপ, যাহার চেসিস নং- LVAV2JAB2SC600775, ইঞ্জিন নং-অস্পষ্ট, যাহার আনুমানিক মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) এর বিরুদ্ধে ০৩ টি মাদক ও ০১ টি চুরির মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গণমাধ্যমকে জাহিদুল ইসলাম খান অতিঃ পুলিশ সুপার ডিবি ঢাকা জেলা এই তথ্য নিশ্চিত করেন।